অঘোষিত সেমিফাইনাল আজ, বাংলাদেশ-পাকিস্তানের




 মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

ব্যস্ত সূচি। বিশ্রামের ফুসরত নেই। ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। দুবাইয়ে আজ বৃহস্পতিবার এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল।

এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট, যেখানে অপেক্ষা করছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে গেলেও বাংলাদেশ দল এখনো আত্মবিশ্বাসী। তার কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয় এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় (২-১), যা এসেছে এশিয়া কাপের আগে।

ভারতের বিপক্ষে শুরুতে ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলাররা লড়াইয়ে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। লেগস্পিনার রিশাদ হোসেন তুলে নেন প্রথম দুটি উইকেট, এরপর তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান রান রেট নিয়ন্ত্রণে রাখেন। ব্যাট হাতে সাইফ হাসান টানা দুটি ফিফটি হাঁকিয়ে আলোচনায় আছেন এবং পাকিস্তানের বিপক্ষেও তার কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা থাকবে।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post