পুকুর থেকে কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার, লোমহর্ষক বর্ণনা বাবার

 

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) সম্পাদক ও প্রকাশক :-

যশোরের মনিরামপুরের রোহিতায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে এক কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধারের মূল রহস্য উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর বাবা মাওলানা আয়নুল হক নিজেই মেয়েকে দোকান থেকে রুটি চুরি করে খাওয়ার অপরাধে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলেন। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আয়নুল হক। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, হত্যার দায়ে কিশোরী মাহমুদার বাবা আয়নুল হককে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয়। তিনি আদালতকে জানিয়েছেন গত ৮ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশের দোকান থেকে রুটি চুরির অভিযোগ পেয়ে আয়নুল হক ওইদিন বিকালে ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারপিট করেন। এক পর্যায়ে তিনি তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে লাশ স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুর পাড়ে ঝোপের মধ্যে রেখে দেন। পরে এশার নামাজের পর নিজেই পুকুরে লাশ ফেলে দেন। ওসি আরও বলেন, আয়নুল হক স্বীকার করেছেন যে, তিনি লাশের পা ধরে পুকুরের পানিতে নিক্ষেপ করার সময় মেয়ের পরনের পায়জামা খুলে তার হাতে থেকে যায়। পরে সেই পায়জামা ও মেয়ের ওড়না পুকুরে ফেলে দেন আয়নুল হক।

এদিকে, মাদ্রাসাছাত্রী মাহমুদার লাশের ময়নাতদন্ত রিপোর্টে তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ থাকায় গত ১২ সেপ্টেম্বর কিশোরীর মা শাহিনুর আক্তার বাদী হয়ে মনিরামপুর থানায় ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলা দায়ের করেন।  


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post