ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান





মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন), নীলফামারী জেলা প্রতিনিধি:- 

ডিমলায় টি.এন্ড রোড এলাকায় একটি মিনি পেট্রোল পাম্পে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় পাম্প ম্যানেজার রেজাউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাম্পটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ওই পাম্পে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে ডিমলা ইউএনও ইমরানুজ্জামানের দিকনির্দেশনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো রওশন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post