৫০ হাজার টাকা জরিমানা, ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে

মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন),  নীলফামারী জেলা প্রতিনিধি:- 

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ললকুড়াপার এলাকায় অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন হাবিবুর রহমান ভুট্টু নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সন্ধ্যায় ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেন।

অভিযানকালে ২০১০  আইন অনুযায়ী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা  আইনে,  অভিযুক্তকে জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। এ সময় ডিমলা থানা পুলিশের একটি দল সহায়তা করে।

এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন—
“নদী বা খাল থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে নদীভাঙন, কৃষিজমি ধ্বংস এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।”

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানান, উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। পরিবেশ ও জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এ উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post