মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) জেলা নীলফামারী প্রতিনিধি:-
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নীলফামারী জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার এর মোটরসাইকেল শোডাউন।
শনিবার (২২নভেম্বর) সকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকেনির্বাচনী মোটরসাইকেল শোডাউন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরু হয়।
ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রায় সাড়ে তিন হাজার মোটরসাইকেল এ শোডাউনে অংশ নেয়। এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোডাউন টি উপভোগ করেন এবং প্রার্থীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শোডাউন শেষে ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা জামায়াতের আমীর ও দাড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
তিস্তা উন্নয়ন মহাপ্রকল্প নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তিস্তা নদীর মহাপ্রকল্প বাস্তবায়ন হলে চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন-মানের উন্নয়ন হবে।আমরা সবসময় তাদের পাশে থেকে কাজ করতে চাই।বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন,
এই অঞ্চলের উন্নয়নে কর্মসংস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।আমরা বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছি।আমাদের নামে কয়েকটি রাজনৈতিক দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।
শোডাউন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের আমীর নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান,নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান,সেক্রেটারি মোহাম্মদ রোকনুজ্জামান বকুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।মোটরসাইকেল শোডাউনটি ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে সমাপনী ঘোষণা করা হয়।
Post a Comment